শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬। ১১:২৪:৩২ এএম

স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলা ভিত্তিক হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, স্থানীয় নির্বাচন একাধিক ধাপে অনুষ্ঠিত হবে। কত ধাপে নির্বাচন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ৩, ৫ বা ৯ ধাপে নির্বাচন হতে পারে।

তিনি বলেন, “একটি উপজেলার যতগুলো ইউনিয়ন রয়েছে, সেগুলো একই ধাপে নির্বাচন করা হবে। কোনো উপজেলার কয়েকটি ইউনিয়ন এক ধাপে এবং অন্য ইউনিয়নগুলো ভিন্ন ধাপে নির্বাচন করা হলে সেখানে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। এ কারণে একটি উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে ভোট নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।” তফসিল ঘোষণার বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। কমিশন সিদ্ধান্ত নিলে এ বিষয়ে জানানো হবে।

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা প্রসঙ্গে তিনি বলেন, বিধিমালায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে পোস্টার ব্যবহারের সুযোগ না থাকার বিষয়টিও রয়েছে। তবে অন্যান্য পরিবর্তনের বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

জাতীয় | ৭ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ১১:২৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬