দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হরিরামপুরে কলেজ ছাত্রদল নেতা বহিষ্কার
- প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬। ১১:২৬:৫৫ এএম
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা খাজা রহমত আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ জিকোকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন শান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে খালিদ সাইফুল্লাহ জিকোকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
বহিষ্কারের প্রতিক্রিয়ায় খালিদ সাইফুল্লাহ জিকো বলেন, সকালে ফেসবুকে বহিষ্কারের নোটিশ দেখলাম। ঠুনকো একটা অভিযোগে আমাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের আগে আমাকে কারণ দর্শানোর নোটিশ বা জিজ্ঞাসাবাদ করা হয়নি।
মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, ছাত্রদলের ব্যানারে থেকে কোন ধরনের অবৈধ কার্যক্রমের সুযোগ নেই। সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে বহিষ্কার করা হয়েছে। যারাই দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।
এর আগে, গত খালিদ সাইফুল্লাহ জিকুর বিরুদ্ধে উপজেলার গোপীনাথপুর চরপাড়া এলাকায় একটি পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
অপরাধ | ৪ সেপ্টেম্বর ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হরিরামপুরে কলেজ ছাত্রদল নেতা বহিষ্কার




















