শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে অবৈধ ড্রেজারবিরোধী অভিযানে ২ মালিককে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬। ৩:৫২:১৩ এএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের কালিগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের কালিগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকায় কালিগঙ্গা নদী থেকে একদল অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

অভিযানকালে বালু উত্তোলনের হাতেনাতে প্রমাণ মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি পৃথক মামলায় শরিফুল ইসলাম ও আমজাদ হোসেন তাঁদের ৫০হাজার টাকা করে সর্বমোট ১লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

​অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, “কালিগঙ্গা নদীর নাব্য রক্ষা, তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি নদীভাঙন থেকে বাঁচাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু লোক নিয়ম ভেঙে পরিবেশ ও জনপদের ক্ষতি করে বালু তুলছিল। আজ হাতেনাতে ধরে তাঁদের জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষ ও নদীর সুরক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

​এসময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানান এবং নদী রক্ষায় নিয়মিত নজরদারি ও এ ধরনের অভিযান জারি রাখার দাবি জানান।

অপরাধ | ২ সেপ্টেম্বর ২০২৬

দৌলতপুরে অবৈধ ড্রেজারবিরোধী অভিযানে ২ মালিককে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৩:৫২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬