শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে একটি গাঁজাবাহী মাইক্রোবাস পুকুরে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬। ২:২৩:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে একটি গাঁজাবাহী মাইক্রোবাস পুকুরে পড়ে যায়। পরে ক্রেন এনে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ। এ সময় পানি থেকে ভাসমান অবস্থায় ৯ বস্তা গাঁজাও উদ্ধার করা হয়। তবে মাইক্রোবাসটির চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া মাইক্রোবাস ও গাঁজা কসবা থানায় নিয়ে গেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায় কসবা থানা পুলিশ। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলে সেটি না থেমে দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ তখন গাড়িটিকে ধাওয়া দেয়।

একপর্যায়ে মাইক্রোবাসটি কসবা-সৈয়দাবাদ সড়ক থেকে আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। খিদিরপুর গ্রাম অতিক্রম করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।

পুলিশ জানায়, পুকুরে পড়ে যাওয়ার পর মাইক্রোবাসে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়। তখন গাড়ির ভেতরে থাকা গাঁজার প্যাকেটগুলো পানিতে ভেসে উঠতে থাকে। পরে পুলিশ পুকুর থেকে ভাসমান অবস্থায় ৯ বস্তা গাঁজা উদ্ধার করে। এরপর ক্রেন এনে ডুবে যাওয়া ঢাকা মেট্রো-চ ১৯-০৭৪০ নম্বরের মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এ অভিযান চালায়। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে ক্রেনের সাহায্যে গাড়িটি তোলার পাশাপাশি নয় বস্তা গাঁজা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, পলাতক পাচারকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

অপরাধ | ২৮ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে একটি গাঁজাবাহী মাইক্রোবাস পুকুরে

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০২:২৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬