শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশ ও মামলা করায় প্রতিবেশীর উপর হামলা, পত্রিকার সম্পাদককে ফোনে হুমকি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬। ১০:১০:০৫ এএম

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় প্রতিবেশীর বিরুদ্ধে গালিগালাজ, মারধরের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ প্রকাশ ও থানায় মামলা করার পর এবার ভুক্তভোগী রনির মা ও স্ত্রী’র ওপর হামলার অভিযোগ উঠেছে অভিযুক্ত আন্না ও তার স্বামী মো. কাশেম এবং তাদের ছেলে মো. রিপন মিয়ার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় আহত রনির মা খোদেজা বেগম বর্তমানে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং রনির স্ত্রী মেঘলা আক্তার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

এর আগে সোমবার (২৪ আগস্ট) ‘দৈনিক আমার নিউজ’-এ গড়পাড়া এলাকায় স্ত্রীকে গালিগালাজ, শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকির অভিযোগে রনি (২৬) নামে এক যুবকের থানায় দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে একটি সংবাদ প্রকাশ করা হয়।

রনির অভিযোগে প্রতিবেশী শাকরাইল এলাকার মোসা. আন্না (৪০), তার স্বামী মো. কাশেম (৫০) এবং ছেলে মো. রিপন (২০)-এর বিরুদ্ধে বিভিন্নভাবে হয়রানি, গালিগালাজ, হুমকি ও মারধরের চেষ্টা করার অভিযোগ করা হয়েছিল।

রনির দাবি, ওই ঘটনার পর সংবাদ প্রকাশের জের ধরে মঙ্গলবার সকালে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালান। এতে রনির মা ও স্ত্রী আহত হন। পরে তাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সংবাদটি প্রকাশের পর সোমবার রাতেই ‘দৈনিক আমার নিউজ’-এর সম্পাদক ও প্রকাশক মো. আকরাম হোসেনকে ফোন করে অভিযুক্তদের পক্ষ থেকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী রনি বলেন, ‘আগের ঘটনার পর সংবাদ প্রকাশ হওয়ায় আমরা ভেবেছিলাম বিষয়টি প্রশাসনের নজরে আসবে এবং নিরাপত্তা পাব। কিন্তু আজ সকালে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা এখন আরও বেশি আতঙ্কের মধ্যে রয়েছি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।’

দৈনিক আমার নিউজের সম্পাদক ও প্রকাশক মো. আকরাম হোসেন বলেন, ‘ভুক্তভোগীর থানায় দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে। সংবাদ প্রকাশের পর আমাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। একজন সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে এ ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। আমি প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

অপরাধ | ২৫ আগস্ট ২০২৬

সংবাদ প্রকাশ ও মামলা করায় প্রতিবেশীর উপর হামলা, পত্রিকার সম্পাদককে ফোনে হুমকি

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ১০:১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬