শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী, নেটিজেনদের ভূয়সী প্রশংসা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট ২০২৬। ৪:১৭:২২ এএম

অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদলে সাজ নিয়ে আলোচনায় এসেছেন। নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রীর জীবন ও রাজনৈতিক ভূমিকা তুলে ধরেছেন তিনি। এ সময় খালেদা জিয়ার পরিচিত সাজে ক্যামেরার সামনে হাজির হন চমক। তার এই রূপ দেখে সামাজিক মাধ্যমে প্রশংসা করছেন অনেকেই।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন অভিনেত্রী। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের পর্বটির ক্যাপশনে তিনি লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প—যাকে তিনি গণতন্ত্রের মা ও দেশের রাজনৈতিক ইতিহাসের একজন আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করেছেন।

ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা মন্তব্য। অনেকেই চমকের সাজ, অভিনয় এবং উপস্থাপনার প্রশংসা করেন। এক নেটিজেন মন্তব্য করেন, চমক নিঃসন্দেহে প্রতিভাবান শিল্পী এবং তাকে পুরোপুরি খালেদা জিয়ার মতো দেখাচ্ছে। অন্য কেউ বলেন, প্রথমবারের মতো কাউকে এত সুন্দরভাবে খালেদা জিয়ার চরিত্রে উপস্থাপন করা হয়েছে। আবার কয়েকজনের মন্তব্য, ভিডিওটি দেখার সময় এক মুহূর্তের জন্য মনে হয়েছে, যেন সত্যিই খালেদা জিয়াকে দেখা যাচ্ছে।

এর আগে চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশায় বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেও আলোচনায় এসেছিলেন চমক। সে সময় তিনি বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার বিষয়টিও জানিয়েছিলেন।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। এরপর প্রায় তিন বছর বিরতির পর ২০২০ সালে ছোট পর্দায় অভিনয়ে নাম লেখান তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দ্রুত দর্শকদের নজর কাড়েন। অভিনয়ের পাশাপাশি বর্তমানে ভ্লগিংয়েও নিয়মিত সময় দিচ্ছেন এই অভিনেত্রী।

বিনোদন | ২৪ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী, নেটিজেনদের ভূয়সী প্রশংসা

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৪:১৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬