শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট ২০২৬। ৫:৫৭:২২ এএম

দেশের সাত জেলার ওপর দিয়ে আজ বুধবার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ সতর্কবার্তা দেওয়া হয়। এতে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সময় নদীতে চলাচলকারী নৌযানকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় | ১৯ আগস্ট ২০২৬

৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৫:৫৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬