বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট ২০২৬। ৫:২৮:১৬ এএম

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (১৫ আগস্ট) ভোরে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। পুলিশের প্রাথমিক ধারণা, রিধির মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে বলেন, একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। এরপরই ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগের ভিত্তিতেই আমরা মামলা নিচ্ছি।

পুলিশ জানিয়েছে, রিধির মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর আগে তার সঙ্গে কী ঘটেছিল এবং সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান। পরবর্তী সময়ে অভিনয়েও নিয়মিত কাজ করেন তিনি। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী।

সর্বশেষ | ১৭ আগস্ট ২০২৬

অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৫:২৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬