শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে পৃথক দুই অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬। ৪:০৩:৩৩ এএম

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুইটি অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।

এর মধ্যে এসআই অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি দল সোমবার সন্ধ্যা ৬টার দিকে সাটুরিয়া থানার ছনকা এলাকার আলাউদ্দিনের বাড়ির সামনে কলিয়া-ছনকাগামী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মো. ইসমাইল মিয়া (২৪) ও মাহমুদুর রহমান বাধন (২৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইসমাইল মিয়া সাটুরিয়া উপজেলার মাকারকোলা গ্রামের মৃত জজ মিয়ার ছেলে। অপর আসামি মাহমুদুর রহমান বাধন একই উপজেলার ছনকা গ্রামের মহিদুর রহমানের ছেলে। তাদের কাছ থেকে যথাক্রমে ১৪ পিস ও ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

অপরদিকে, এসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবির আরেকটি দল রাত ৮টার দিকে মানিকগঞ্জ সদর থানার পূর্ব দাশড়া এলাকায় জনৈক মো. ইকবাল হোসেনের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় বিপ্লব কুমার সীল (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শিবালয় উপজেলার অন্বয়পুর গ্রামের মহাদেব চন্দ্র সীল ও মায়ারানী সীলের ছেলে। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বিপ্লব কুমার সীলের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা রয়েছে।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি এবং সাটুরিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরাধ | ১১ আগস্ট ২০২৬

মানিকগঞ্জে পৃথক দুই অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৪:০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬