শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট ২০২৬। ৪:১০:০০ এএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বনলতা সেন, রাণী ভবানী আর বিখ্যাত মিষ্টান্ন কাঁচাগোল্লা খ্যাত জেলা নাটোর হবে টুরিস্ট হাব। নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে।

তিনি বলেছেন, নাটোরের উত্তরা গণভবন, রাজবাড়ী, হালতি বিল ও চলনবিলসহ পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে তেমন আবাসন ও পর্যটন গড়ে উঠেনি।

অনেক মানুষ এখনও নাটোরের ব্যাপারে বিস্তারিত জানে না। তাই নাটোরের পর্যটনের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এখানে টুরিস্ট হাব গড়ে তোলা হবে। পর্যটকদের বসবাস ও অবস্থানের জন্য সব সুবিধা সম্পন্ন প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে বাংলাদেশের প্রত্নতত্ত্বের অহংকার উত্তরা গণভবন পরিদর্শন শেষে বিমানমন্ত্রী এ কথা বলেন।

এ সময় নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলমসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেলে দেশের ঐতিহ্যবাহী হালতিবিল পরিদর্শন শেষে স্থানীয় পাটুল বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।

জনসভায় প্রধান বক্তার বক্তব্যে দুলু বলেন, প্রতি বছর নাটোরে সারাদেশ থেকে হাজার হাজার পর্যটক আসেন। এসব পর্যটকদের থাকা খাওয়া ও বসবাসের সুব্যবস্থা না থাকায় এতদিন অনেকে নিরুৎসাহিত হতো। ফলে এবার নাটোরে পর্যটকদের জন্য সব সুবিধা সম্পন্ন প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

এদিকে নাটোরের উত্তরা গণভবনের সামনে শুক্রবার বিকেলে পথসভা করার সময় বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাস্থল থেকে একটি খেলা পিস্তলসহ নাটোরের প্রয়াত বিএনপি নেতা শামসুল আলমের ছেলে শামস আল আমিন তামিমকে (২৭) আটক করেছে পুলিশ। তামিম বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের ছাত্র বলে জানা গেছে। পরে পুলিশ নিশ্চিত করেছে তার কাছে পাওয়া পিস্তলটি আসল নয়। দেখতে প্রকৃত পিস্তলের মতো ওজন এবং রং হলেও এটা তার দারাজ থেকে কেনা খেলনা পিস্তল।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম বলেছেন, খেলনা পিস্তল হলেও কেন সে সমাবেশস্থলে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে।

জাতীয় | ৮ আগস্ট ২০২৬

নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৪:১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬