জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার দাবিতে মানিকগঞ্জে জামায়াত ইসলাম সহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ
- প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট ২০২৬। ১:০৭:৪১ পিএম
মানিকগঞ্জে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন এবং জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) বাদ আসর ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রী শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
এর আগে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা উত্তর অঞ্চলীয় টিমের সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা কামরুল ইসলাম, নায়েবে আমীর আনোয়ার হোসেন, সেক্রেটারী নুরুল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা ফজলুল হক, জেলা এনসিপির সদস্য সচিব গালিবুর রহমান গালিব, যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, যুগ্ম সদস্য সচিব আরিফুর রহামন, জেলা এবি পার্টির আহবায়ক রফিকুল ইসলাম জনি সহ অন্যান্যরা।
এসময় বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবী জানান এবং বিগত জুলাই আন্দোলনে হামলা, মামলা ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
রাজনীতি | ৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার দাবিতে মানিকগঞ্জে জামায়াত ইসলাম সহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ

























