শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট ২০২৬। ৪:০৬:২৯ এএম

রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মারক, আলোকচিত্র, দলিল ও নিদর্শন পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত জুলাইযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনীতিক, বিশিষ্ট নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জন্যও জাদুঘরটি পরিদর্শনের সুযোগ রাখা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ২০২৪ সালের গণআন্দোলনের প্রকৃত চিত্র তুলে ধরার লক্ষ্যেই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দুর্লভ আলোকচিত্র, ভিডিওচিত্র, সরকারি ও বেসরকারি দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, ব্যানার, প্ল্যাকার্ড, দেয়াললিখন, ব্যক্তিগত স্মারক এবং আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করা হয়েছে।

উদ্বোধন উপলক্ষে সংশ্লিষ্টরা জানান, নতুন প্রজন্মকে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসের সঙ্গে পরিচিত করা, শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং গবেষণার সুযোগ সৃষ্টি করাই এই জাদুঘর প্রতিষ্ঠার মূল লক্ষ্য। ভবিষ্যতে এখানে গবেষণা কার্যক্রম, বিশেষ প্রদর্শনী, সেমিনার এবং শিক্ষামূলক কর্মসূচিরও আয়োজন করা হবে।

জাতীয় | ৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৪:০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬