মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬। ৯:৩০:১৪ এএম

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে “আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টায় বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

খেলা | ৪ আগস্ট ২০২৬

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৯:৩০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬