মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কুঁড়ি স্পোর্টস থেকেই অলিম্পিকের প্রস্তুতি শুরু: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই ২০২৬। ৪:৫০:২০ এএম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলে ভবিষ্যতে অলিম্পিকে পদক জয়ের লক্ষ্য নিয়ে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ লক্ষ্য অর্জনে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি ভিত্তি হিসেবে কাজ করবে।

রবিবার (২৬জুলাই) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিশ্বকাপ ফুটবল-২০২৬ সম্প্রচার উপলক্ষে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনের দীর্ঘমেয়াদি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। সেই লক্ষ্য সামনে রেখে ১০ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান কিশোর-কিশোরীদের বাছাই করে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের আটটি ইভেন্ট থেকে নির্বাচিত খেলোয়াড়দের সরকারি ব্যয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সাভারের পাশাপাশি বিভাগীয় বিকেএসপিগুলো আরও শক্তিশালী করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করা যায়।

আমিনুল হক বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা সুযোগের অভাবে নিজেদের মেধা বিকাশের সুযোগ পায়নি। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তারা জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া অবকাঠামোতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে, যা তাদের বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করবে।

তিনি জানান, গত ২ মে সিলেট থেকে একযোগে দেশের ৬৪ জেলায় নতুন কুঁড়ি স্পোর্টসের কার্যক্রম শুরু হয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে বর্তমানে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চলছে। সোমবার প্রধানমন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। প্রথম আসর শেষ হওয়ার আগেই দ্বিতীয় আসরের জন্য অনলাইন নিবন্ধনও শুরু হয়েছে।

আর্চারি, শুটিং, সাঁতার ও বক্সিংয়ের মতো সম্ভাবনাময় ডিসিপ্লিনে বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। টুর্নামেন্টভিত্তিক নয়, ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে দেশের চার হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ এবং জেলা শহরের মাঠগুলোর উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিশ্বকাপ ফুটবল সম্প্রচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো সরকারি অর্থ ব্যয় ছাড়াই এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিশ্বকাপ দেশের মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব শাহ আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

খেলা | ২৭ জুলাই ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস থেকেই অলিম্পিকের প্রস্তুতি শুরু: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৪:৫০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬