২১ বছর পর আর্জেন্টিনা-ইংল্যান্ড, মেসির নতুন অভিজ্ঞতা
- প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই ২০২৬। ৭:০৭:৩৬ এএম
ফুটবল মাঠে এমন কিছু খুব কমই আছে যা করে দেখাননি লিওনেল মেসি। তবে বুধবার আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সেমিফাইনালটি হতে যাচ্ছে আটবারের ব্যালন ডি’অর জয়ীর জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। আর্জেন্টিনার হয়ে ২০০টিরও বেশি ম্যাচ খেলে ১২৫ গোল করলেও মেসি কখনোই ইংল্যান্ডের বিপক্ষে খেলেননি।
সে ম্যাচে মেসি প্রথমবার গোল করতে ব্যর্থ হন, যদিও তিনি এখনও গোল্ডেন বুট দৌড়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে শীর্ষে আছেন—এখন পর্যন্ত আট গোল করেছেন এবং বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
আরেক বিশ্লেষক ক্রিস সাটন বলেন, “এটা খুব শক্তিশালী আর্জেন্টিনা দল নয়, তবে তারা সবসময় কোনো না কোনোভাবে জিতে যায়। তাই ইংল্যান্ড খেলোয়াড়রা এই ম্যাচের জন্য মুখিয়ে থাকবে।”
দক্ষিণ আমেরিকান ফুটবল বিশেষজ্ঞ টিম ভিকারি বলেন,“মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে পারে না ইংল্যান্ডের বিপক্ষে না খেলে। আর্জেন্টাইন সমর্থকরা ইংল্যান্ডকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করে।”
ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ সবসময়ই উত্তেজনাপূর্ণ। ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল থেকে শুরু করে ১৯৯৮ সালে ডেভিড বেকহ্যামের লাল কার্ড— সবকিছুই এই প্রতিদ্বন্দ্বিতায় দিয়েছে নতুন মাত্রা। প্রায় ২১ বছর পর আবার মুখোমুখি হচ্ছে দুই দল।
খেলা | ১৩ জুলাই ২০২৬
২১ বছর পর আর্জেন্টিনা-ইংল্যান্ড, মেসির নতুন অভিজ্ঞতা

























