শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেবেন্দ্র কলেজে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে ২০২৬। ১০:২০:২৫ এএম

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শীতল নামের এক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা যায়, ক্যাম্পাসে হঠাৎ দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শীতল আহত হন।
পরে কলেজের সিসি ক্যামেরায় মারামারির দৃশ্য নজরে এলে কলেজ কর্তৃপক্ষ দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা ঘটনাস্থল ত্যাগ করে।
আহত শীতলকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহফিল খান বলেন, “কিছু বহিরাগত কলেজে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

অপরাধ | ১৯ মে ২০২৬

দেবেন্দ্র কলেজে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

দেবেন্দ্র কলেজে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

Update Time : ১০:২০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬