শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানিকগঞ্জে শ্মশান থেকে মাথার খুলি চুরি: আটক ৩
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬। ৭:৫৫:৩৮ এএম
মানিকগঞ্জের হরিরামপুরে শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকদের কাছ থেকে একটি খুলিও উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন ধূলসুরা ইউনিয়নের বোয়ালি এলাকার নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪), বাবুরহাটি এলাকার সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১) ও প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, উপজেলার ধুলশুরা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মহাশ্মশান থেকে গত ১৪ এপ্রিল দিবাগত মধ্যরাতে খুলি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও চুরির অভিযোগে শ্মশান কমিটির সভাপতি দ্বিজেন হালদার বাদী হয়ে বুধবার বিকালে হরিরামপুর থানায় মামলা করেন। পরে মাথার খুলি চুরির অভিযোগের মামলায় আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
মামলায় রাজেশ বিশ্বাস (৩৪), শিশির সরকার (২১) ও দীপক বিশ্বাসের (২২) নাম উল্লেখ করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে।
হরিরামপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারদের হেফাজত থেকে একটি মাথার খুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৭ ও ৩৭৯ ধারায় মামলা করা হয়েছে।
অপরাধ | ১৬ এপ্রিল ২০২৬
মানিকগঞ্জে শ্মশান থেকে মাথার খুলি চুরি: আটক ৩
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :




















