রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬। ৪:১৭:৪০ এএম

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি কার্যকর হবে।

আজ মঙ্গলবার বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি।

আগে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস-আদালত খোলা থাকার কথা ছিল। তবে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাহী আদেশে ওই দিনও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ২০, ২১ ও ২২ অক্টোবরের ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হচ্ছে। এতে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

সাধারণত প্রধানমন্ত্রীর অনুমোদনের পর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। তবে ২২ অক্টোবরের ছুটির বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।

জাতীয় | ৩০ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

বিস্তারিত | dainikamarnews.com

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

Update Time : ০৪:১৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬