সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট ২০২৬। ১০:১১:৫০ এএম

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রতিবেদনটি তিনি এখনো পড়েননি। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা অনুমাননির্ভর। ফলে এমন তথ্যের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছে না সরকার।

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে উদ্বেগ প্রকাশের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বিষয়টি শুনেছেন, কিন্তু এখনো প্রতিবেদনটি পড়েননি।

তিনি বলেন, সেখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বলতে পারব না। সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তিনি জানান, প্রতিবেদনটি সম্পর্কে সংবাদমাধ্যমে যতটুকু জানতে পেরেছেন, সেখানে বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে একটি অনুমানের কথা বলা হয়েছে।

তিনি বলেন, অনুমাননির্ভর রিপোর্টের ওপর আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ সময় জানতে চাওয়া হয়, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে এমন আলোচনা রয়েছে কি না। জবাবে তিনি বলেন, আমি তো কোনো গুঞ্জন শুনিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরও বলেন, কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়টি যাচাই করে দেখা প্রয়োজন। বিশেষ করে নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনুমানের ওপর নির্ভর করে পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। সভায় ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনা করা হয়।

জাতীয় | ১৭ আগস্ট ২০২৬

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ১০:১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬