১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
- প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর ২০২৬। ৮:২৮:৫৩ এএম
আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারগুলোর তথ্য সংগ্রহ করা হবে। এ কর্মসূচির বিষয়ে মানুষকে অবহিত করতে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারের উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠানো হয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে দেশের মসজিদগুলোতে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় কর্মসূচির বার্তা পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের জন্য পাঠানো বার্তায় বলা হয়েছে, সরকারের প্রশিক্ষিত কর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।
জাতীয় | ১০ অক্টোবর ২০২৬
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু





















