সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম ও নৈতিক শিক্ষার বিকল্প নেই: খাদ্যমন্ত্রী রিতা

Reporter
নিজস্ব প্রতিবেদক: নুসরাত জাহানঃ
  • প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬। ৯:১৮:২৮ এএম

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। সততা, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে।”

তিনি আরোও বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

মন্ত্রী বলেন, “আমার বাবা মরহুম হারুনার রশিদ খান মুন্নুর আদর্শ বাস্তবায়নে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তাঁর শিক্ষা, সততা, নীতি ও মানুষের প্রতি ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি, মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি, এটা আমার বাবার অবদান। তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন, শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি তাঁর সেই স্বপ্ন ও আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে চাই।

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হবে, দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, এটাই আমার প্রত্যাশা। বাবার রেখে যাওয়া শিক্ষা ও আদর্শকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আমি সব সময় কাজ করে যাব।”

শুক্রবার (৯ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত মুন্নু ইণ্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং অভিভাবকদের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল আচরণ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে অধ্যবসায় ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল  মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।

প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্করের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মিনহাজ মিয়া।

অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে নাচ, গান ও ফ্যাশন শোসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অতিথিরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং তাদের শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

জাতীয় | ৯ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম ও নৈতিক শিক্ষার বিকল্প নেই: খাদ্যমন্ত্রী রিতা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৯:১৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬