রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রান্নার গ্যাসের দামেই এবার ‘আগুন’, একসঙ্গে বাড়ল ২৫২ টাকা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর ২০২৬। ১১:০০:৪৩ এএম
আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। নতুন নির্ধারিত মূল্যে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) নতুন এই মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এর আগে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। নতুন সিদ্ধান্তে সেই দাম বেড়ে দাঁড়াল ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ একবারে ২৫২ টাকা দাম বাড়ানো হয়েছে।
তবে সরকারি দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারিত থাকলেও বাজারে অনেক সময় ১২ কেজির সিলিন্ডার প্রায় ২ হাজার টাকা বা তারও বেশি দামে বিক্রির অভিযোগ ছিল।
এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তারও আগে এই সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
নতুন দাম কার্যকর হওয়ায় এলপিজি ব্যবহারকারী সাধারণ ভোক্তাদের রান্নার জ্বালানি ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং পরিবহন খরচ বাড়ার কারণে স্থানীয় বাজারে এই মূল্যসংযোজন করা হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। এতে করে চরম বিপাকে পড়েছেন সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত ভোক্তারা।

খুচরা বাজারে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১৮৩৭ টাকা হওয়ায় গৃহস্থালি বাজেটে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। বারবার এলপিজির দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বাজার মনিটরিং ও সরকারি নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

বাজার বিশ্লেষকদের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের মধ্যে এলপি গ্যাসের এই দফায় দাম বৃদ্ধি জীবনযাত্রার ব্যয়ে নতুন করে বাড়তি চাপ সৃষ্টি করবে।

সর্বশেষ | ৪ অক্টোবর ২০২৬

রান্নার গ্যাসের দামেই এবার ‘আগুন’, একসঙ্গে বাড়ল ২৫২ টাকা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

রান্নার গ্যাসের দামেই এবার ‘আগুন’, একসঙ্গে বাড়ল ২৫২ টাকা

Update Time : ১১:০০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬