শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুরে পানিতে ডুবে ১৩ বছরের কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬। ৬:৩৬:২৪ এএম

মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনিসা ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা কক্সবাজারে একটি হোটেলে চাকরি করেন। আনিসা কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করত বলে জানিয়েছেন তার ফুপু পারভীন আক্তার।

পারভীন আক্তার জানান, তার মা অসুস্থ হওয়ায় তার মাকে তার ভাবির সাথে কক্সবাজার থেকে ২ দিন আগে হরিরামপুরের সট্টি আসেন। আজ সকালে তার ভাতিজি হাটতে হাটতে সট্টি নতুন ব্রিজ কুমপাড় আসলে পানিতে ডুবে যায়। তার ভাতিজির সাথে থাকা ছোট্ট শিশু বাড়িতে গিয়ে আনিসা পানিতে ডুবে গেছে বলে জানায়।

নিহতের চাচা জাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনিসাকে পানিতে ডুবন্ত অবস্থায়  উদ্ধার করেন। পরে  উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার প্রীতম দে জানান, আনিসাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, উপজেলা হাসপাতালে  পুলিশ পাঠানো হয়েছে।

সারাদেশ | ১ অক্টোবর ২০২৬

হরিরামপুরে পানিতে ডুবে ১৩ বছরের কিশোরীর মৃত্যু

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

হরিরামপুরে পানিতে ডুবে ১৩ বছরের কিশোরীর মৃত্যু

Update Time : ০৬:৩৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬