শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেউথা কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ সফল করতে সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬। ৪:৩৮:০৬ এএম

মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিতব্য নৌকা বাইচ-২০২৬ সফল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কমিটির সম্মিলিত পর্যালোচনা, মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেউথা এলাকায় আয়োজিত এ সভায় নৌকা বাইচের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, নদীর দুই তীরে দর্শনার্থীদের অবস্থান, নৌযান চলাচল নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অতিথিদের নিরাপত্তা এবং অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন উপ-কমিটির সদস্যরা অংশ নেন। তারা নিজ নিজ দায়িত্বের প্রস্তুতি ও অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি নৌকা বাইচের দিন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জহির আলম লদী, অ্যাডভোকেট মোকছেদুর রহমান, নুরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, রিয়াজ মাহমুদ হারেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, সদস্য সচিব অ্যাডভোকেট রকিবুর রহমান রাকিব সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নৌকা বাইচ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট মাসুদ পারভেজ বলেন, “নৌকা বাইচ আমাদের গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এবারের আয়োজনকে সফল করতে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করছি। দর্শনার্থীরা যাতে নিরাপদে নৌকা বাইচ উপভোগ করতে পারেন, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজনে কোনো ধরনের ঘাটতি যাতে না থাকে, সে জন্য বিভিন্ন কমিটির সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “নৌকা বাইচকে ঘিরে মানিকগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আমরা চাই এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং সবার জন্য একটি সুন্দর ও আনন্দময় আয়োজন হয়ে উঠুক। এ জন্য আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সমন্বয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

সভায় বক্তারা বলেন, নৌকা বাইচকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে। তাই নদীপথে নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সারাদেশ | ১ অক্টোবর ২০২৬

বেউথা কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ সফল করতে সমন্বয় সভা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

বেউথা কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ সফল করতে সমন্বয় সভা

Update Time : ০৪:৩৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬