তেওতা ও বালিয়াটি জমিদার বাড়ি ঘিরে পর্যটন শিল্প গড়ে তোলার আহবান
- প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬। ৬:০৪:৪২ এএম
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি ও সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়িসহ জেলার অভ্যন্তরীরণ নদীতীরবর্তী এলাকাগুলোতে পর্যটন শিল্প গড়ে তোলার আহবানের মধ্য দিয়ে মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হলো।
রবিবার সকালে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভায় বক্তারা এ আহবান জানান।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা কর্মকার, ট্যুরিস্টপুলিশের প্রতিনিধি রিপন নাগ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাজী নাহিদ ইভা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দফতরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
সর্বশেষ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তেওতা ও বালিয়াটি জমিদার বাড়ি ঘিরে পর্যটন শিল্প গড়ে তোলার আহবান
























