জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার
মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শিপার ও কাজী আবুল হোসেন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬। ১২:৫৪:৩৩ পিএম
মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার ও সদর উপজেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এই আলোচনাসভা ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দিন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান খান দোলন ও রিয়াজ মাহমুদ হারেজসহ মরহুম গোলাম মহিয়ার খান শিপার ও কাজী আবুল হোসেনের স্বজন ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
জাতীয় | ২৬ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শিপার ও কাজী আবুল হোসেন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল












