শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬। ৪:২৩:০৪ এএম

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। বুধবার (২৩ সেপ্টেম্বর) অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত প্রশমিত করে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের কনটেইনার জাহাজগুলো নিরাপদে বের করে দেওয়ার ক্ষেত্রে ইরানের সহযোগিতা চান তিনি।

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী রয়েছেন। সংঘাত দীর্ঘায়িত হলে তাদের নিরাপত্তা ও জীবিকার পাশাপাশি বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহেও এর প্রভাব পড়তে পারে।

হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথাও পেজেশকিয়ানের কাছে তুলে ধরেন তারেক রহমান। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে নৌ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশের পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানি কার্যক্রমে ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী অস্থিরতা দেশের জ্বালানি সরবরাহেও চাপ সৃষ্টি করতে পারে বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ও আলোচনায় আসে। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব নিয়ে দুই নেতা মতবিনিময় করেন।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, জাতিসংঘের বহুপক্ষীয় পরিসরে বাংলাদেশ নিরপেক্ষ অবস্থান থেকে শান্তি ও সংলাপের পক্ষে ভূমিকা রাখতে আগ্রহী। কোনো পক্ষ নেওয়ার পরিবর্তে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরিতে বাংলাদেশ ভূমিকা রাখতে চায়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ অবস্থান থেকে প্রয়োজনে সংলাপের সুযোগ তৈরিতে বাংলাদেশ ভূমিকা রাখতে পারে। সংঘাতের কারণে জ্বালানি, বাণিজ্য ও প্রবাসী বাংলাদেশিদের ওপর যে প্রভাব পড়ছে, তা বিবেচনায় নিয়েই আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন তিনি। একই দিনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের সঙ্গেও বৈঠক করেন পেজেশকিয়ান।

বিশ্ব | ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৪:২৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬