রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে আরো ১০টি স্থায়ী কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬। ৩:৪৯:১৪ এএম

জাতীয় সংসদে আরো ১০টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রবিবার (৬ সেপ্টম্বর) সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে প্রস্তাবগুলো পাস হয়।

গঠিত কমিটিগুলোর মধ্যে মুন্সি রফিকুল আলমকে সভাপতি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, একেএম সেলিম রেজাকে সভাপতি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সভাপতি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং মো. বরকত উল্লাহ বুলুকে সভাপতি করে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া মো. আবদুস সালাম পিন্টুকে সভাপতি করে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মাহমুদা হাবীবাকে সভাপতি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, আবদুল ওয়াদুদ ভূঁইঞাকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং খায়রুল কবির খোকনকে সভাপতি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়।

মো. আবুল খায়ের ভূঁইয়াকে সভাপতি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং জয়নুল আবদিন ফারুককে সভাপতি করে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন করা হয়েছে।

অন্যদিকে, মো. শাহাদাত হোসেনকে সভাপতি করে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

জাতীয় | ৭ সেপ্টেম্বর ২০২৬

সংসদে আরো ১০টি স্থায়ী কমিটি গঠিত

বিস্তারিত | dainikamarnews.com

সংসদে আরো ১০টি স্থায়ী কমিটি গঠিত

Update Time : ০৩:৪৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬