সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে নদীভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন

Reporter
মো: আতিকুর রহমান , দৌলতপুর প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬। ১:৪৪:২৭ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপের আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নদীভাঙন কবলিত তিন শতাধিক দুস্থ পরিবারের মাঝে প্রয়োজনীয় সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২রা সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৬৫নম্বর চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবির।

দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,দৌলতপুর উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক কামরুল হাসান,৬৫নং সরকারি প্রাঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক মোঃ সাইফুর রহমান (স্বপন),উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক শেফালী বেগম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শায়লা কবির বলেন, নদীভাঙন এ অঞ্চলের মানুষের জন্য একটি দীর্ঘস্থায়ী দুর্যোগ। প্রতিবছর অসংখ্য পরিবার বসতভিটা, ফসলি জমি ও জীবিকার অবলম্বন হারিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে। এমন সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার সামাজিক দায়িত্ব।

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের এবিজি ফাউন্ডেশন মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় নিয়মিত সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সহায়তা সামগ্রী পেয়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বসুন্ধরা গ্রুপ ও এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতীয় | ২ সেপ্টেম্বর ২০২৬

দৌলতপুরে নদীভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

দৌলতপুরে নদীভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন

Update Time : ০১:৪৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬