রাষ্ট্রপতি পদে নির্বাচনে ভোট দেননি ছয়জন এমপি
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬। ৪:০৯:১১ পিএম
রাষ্ট্রপতি পদে নির্বাচনে ভোট দেননি ছয়জন এমপি। বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ও খেলাফত মজলিসের মুফতি আবুল হাসানকে ভোট দিতে দেখা যায়নি।
অসুস্থজনিত কারণে ভোট দিতে আসেননি ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস ও চট্টগ্রাম–৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
আর নৈতিক স্খলনজনিত কারণে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ সংসদ সদস্যকে। তিনি আজ ভোট দিতে আসেননি।
অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচন বর্জন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলীয় সিদ্ধান্তের কারণে ভোট দেননি দলটির সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। আর সিলেট–৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানিয়েছে সংসদের একটি সূত্র। অপর সংসদ সদস্য রুমিন ফারহানার ভোট না দেওয়ার বিষয়ে কিছু জানা যায়নি।
জাতীয় | ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে নির্বাচনে ভোট দেননি ছয়জন এমপি
























