সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট ২০২৬। ১:০৬:৪৭ পিএম
গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এ কারণে এবারের বাজেটে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে নিজের নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা অডিটরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, দেশের উন্নয়নের জন্য শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানও গুরুত্বপূর্ণ। সন্তানরা যাতে কারিগরি শিক্ষা নিয়ে দেশে ও বিদেশে কাজের সুযোগ পায়, সরকার সে লক্ষ্যে কাজ করছে।
তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সময়ে মেয়েদের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় তাঁর পুত্র ও উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা আরও সম্প্রসারিত করে গ্র্যাজুয়েশন পর্যন্ত নেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে দাবি করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এ জন্য মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সন্তানদের পড়াশোনার প্রতি মনোযোগী করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শাহিনুল ইসলাম।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাশেম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা এনায়েত হোসেন ও হাসান আশরাফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় | ১৬ আগস্ট ২০২৬

ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০১:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬