বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন:মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই ২০২৬। ৮:০৯:২৫ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  ‘স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নেবে ইসি। এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন।’ এ সময় কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির এই শীর্ষ নেতা।’

সোমবার সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবেন এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘বিএনপি তো একটি গণতান্ত্রিক দল। জামায়াতের আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে জামায়াত গণতান্ত্রিক দল কি না, ওনারই বিবেচনা করবেন।’

এর পরে বেলা ১১টায় পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী উন্নয়ন মেলার উদ্বোধন করেন এবং শিল্পকলা একাডেমিতে ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় | ২৭ জুলাই ২০২৬

এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন:মির্জা ফখরুল

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৮:০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬