মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ১৪দিন সাভার থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই ২০২৬। ১:২৬:২১ পিএম

নিখোঁজের ১৪দিন পর মানিকগঞ্জের সাটুরিয়ায় মহিলা মাদ্রাসার শিক্ষার্থী অনিকা আক্তার (১৬) ও মাহমুদা আক্তার মীম (১৬) সাভার থেকে উদ্ধার।

শনিবার সকালে ঢাকার সাভার পৌরসভা ভবনের একটি ভাড়াবাসা নিখোঁজের দুই ছাত্রীকে করে থানা পুলিশ। এর আগে গত ৩ জুলাই দুপুরে ওই ছাত্রী সাটুরিয়া জামিয়া জয়নব বিনতে জাহাশ (রাঃ) সৈয়দ গুলজান বেগম মহিলা মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।

উদ্ধারকৃত ছাত্রীরা হলেন, অনিকা আক্তারের (১৬) বাড়ি ঢাকার ধামরাইয়ের বোরাইল এলাকায় এবং মাহমুদা আক্তার মীমের (১৬) বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের কাশতড় এলাকায়।

তারা দুজনেই সাটুরিয়া জামিয়া জয়নব বিনতে জাহাশ (রাঃ) সৈয়দ গুলজান বেগম মহিলা মাদ্রাসার হেফজ ও মাওলানা বিভাগের আবাসিক ছাত্রী।

পুলিশ জানান, গত শুক্রবার (৩ জুলাই) দুপুরে পরিচয় গোপন করে কৌশলে মাদ্রাসা থেকে বের হয় শিক্ষার্থী অনিকা আক্তার ও মাহমুদা আক্তার মীম। এরপর দীর্ঘ ৬দিন মাদ্রাসায় না ফেরায় অনিকা আক্তার ও মাহমুদা আক্তার মীমের পরিবারের সাথে যোগাযোগ করা হয় এবং গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তাদের পরিবার। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ঢাকার সাভার পৌরসভা ভবনের একটি ভাড়াবাসা নিখোঁজের দুই ছাত্রীকে করে সাটুরিয়া থানা পুলিশ।

এবিষয়ে সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, থানায় সাধারণ ডায়েরির পর নিখোঁজ দুই ছাত্রীর বিষয়ে কাজ শুরু করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার সাভার পৌরসভা ভবনের একটি ভাড়াবাসা ওই দুই ছাত্রীকে উদ্ধার করা হয়। তারপর থানায় তাদের অভিভবাকদের এনে তাদের সন্তানকে বুঝিয়ে দেওয়া হয়।

অপরাধ | ১৮ জুলাই ২০২৬

নিখোঁজের ১৪দিন সাভার থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

নিখোঁজের ১৪দিন সাভার থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার

Update Time : ০১:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬