রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫ই আগষ্টের পর বাংলাদেশের কোন হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হয় নাই- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার

নিজস্ব প্রতিবেদক: নুসরাত জাহান তনিমা:
  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই ২০২৬। ১২:৪৯:১৭ পিএম

মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও “বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট” এর চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার বলেছেন, ৫ই আগষ্টের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে দ্বিধা ছিল, সংশয় ছিল, যে হিন্দুদের উপর আবার কি নির্যাতন নেমে আসে। কিন্তু পরের দিন ভোরে ওঠে দেখলেন কিছুই হয় নাই। কোন হিন্দুর বাড়িঘরে আক্রমণ হয় নাই। কোন হিন্দুর উপর অত্যাচার হয় নাই। কোন খ্রিষ্টানের উপর অত্যাচার হয় নাই। তারেক রহমান লন্ডন থেকে বলেছেন আর ম্যাডাম দেশ থেকে বলেছেন, কোন মানুষের উপর অত্যাচার করা যাবে না। বিশেষ করে কোন সংখ্যালগুর উপর কোন আঘাত করলে তা বর্দাশ করা হবে না।

শনিবার সন্ধায় ঘিওর উপজেলার চরকোশুন্ডা কালীমন্দিরে বাৎসরিক কালীপূজায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  সার্বিক ব্যবস্থাপনায় হিন্দু  বৌদ্ধ খ্রিষ্ট্রান কল্যান ফ্রন্টের কেন্দ্রীয় নেতা প্রনব শাখারী।

তিনি আরও বলেন, আমাদের পাশের দেশ থেকে কিছু মিডিয়া যা তা গুজব ছড়িয়েছে। আমাদের বিএনপি নেত্রীবৃন্দরা তখন আমাদের নির্দেশ দিয়েছিল দেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে কোথায় কি হচ্ছে দেখার জন্য। আমরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দেখেছি কোন অত্যাচারে চিহ্ন পাইনি।

এর আগে মানিকগঞ্জ-১ আসনে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের মুসলমানদের পাশাপাশি আমাদের হিন্দু ভাইয়েরাও তাদের জীবন দিয়েছে। আমাদের হিন্দু মা বোনেরাও ইজ্জত দিয়েছে। তাই আপনারা মাথা উচু করে থাকবেন। কেউ কিছু বললে আপনারাও বলবেন, এদেশের স্বাধীনতার জন্য তোমরাও জীবন দিয়েছো আমরাও জীবন দিয়েছি। আর আমি সবসময় আপনাদের পাশে আছি।

মন্দির কমিটির সভাপতি গৌরাঙ্গ বিশ্বাসের সভাপতিত্বে ও সিংজুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নির্মল কুমার সরকার লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান বাবু তপন মজুমদার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বিশ্বাস, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শওকত আলী খান, পবিত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান পবিত্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রঞ্জিত কুমার দে, সদস্য সচিব গৌরাঙ্গ সরকার, যুগ্ন আহবায়ক মিঠু রবি দাস, শিশির দাস, প্রবীন চৌধুরী , সদর থানা কল্যান ফ্রন্ট নেতা সদেব শীল, দিপু বনিক  সহ  প্রশাসন ও বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয় | ৫ জুলাই ২০২৬

৫ই আগষ্টের পর বাংলাদেশের কোন হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হয় নাই- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ১২:৪৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬