শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করতে হবে: বিমান ও পর্যটন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২৩ মে ২০২৬। ১:০৩:০০ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্পসমূহের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। বিমান ও পর্যটন খাতের উন্নয়নে ভবিষ্যতে নতুন কোনো প্রকল্প গ্রহণের পূর্বে এর আর্থিক সক্ষমতা যথাযথভাবে যাচাই করতে হবে। যেকোনো অবকাঠামো বা সুবিধা নির্মাণের আগে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি ঠিকাদারদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে সংশ্লিষ্টদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২৬ মে) সচিবালয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে এপ্রিল ২০২৬ মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল যেন প্রকৃত অর্থে জনগণের কাছেই ফিরে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বদা সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সকল পর্যায়ে কঠোর নজরদারি বজায় রেখে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী।

জাতীয় | ২৩ মে ২০২৬

চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করতে হবে: বিমান ও পর্যটন মন্ত্রী

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করতে হবে: বিমান ও পর্যটন মন্ত্রী

Update Time : ০১:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬