রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে প্রয়োজনীয় জ্বালানি তেল মজুত আছে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে ২০২৬। ৭:৫৭:৩০ এএম

দেশে প্রয়োজনীয় জ্বালানি তেল মজুত আছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘মধ্যপ্রাচ্য সংঘাত বা পরিস্থিতি নিয়ে এখনো উদ্বেগ আছে। যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। তবে দেশে প্রয়োজনীয় জ্বালানি তেল মজুত আছে।’

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘জ্বালানির ওপর চাপ কমাতে বিদ্যুৎচালিত বাস নামানোর উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই বাস সার্ভিস চালু হবে।’

চলতি বছরের শেষ নাগাদ দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি ও পরিকল্পনা অনুযায়ী বছরের শেষ দিকে ভোটগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সরকারকে আরও শক্তিশালী এবং তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।’

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও তফসিল নিয়ে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি। সরকারের পক্ষ থেকে সময়মতো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান উপদেষ্টা।

জাতীয় | ৫ মে ২০২৬

দেশে প্রয়োজনীয় জ্বালানি তেল মজুত আছে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

দেশে প্রয়োজনীয় জ্বালানি তেল মজুত আছে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

Update Time : ০৭:৫৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬