রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে গুরুত্ব, বিমান খাতে সহযোগিতা চায় সরকার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬। ৯:৫২:২৬ এএম

বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং দেশের বিমান খাতের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ-জার্মানি সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে মত বিনিময় করেন। বিশেষ করে দেশের বিমান খাতের আধুনিকায়ন ও উন্নয়নে জার্মানির সহযোগিতা কামনা করে বাংলাদেশ।
এ সময় জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস প্রদানে জার্মান কোম্পানি ‘এরোডাটা’র (Aerodata) আগ্রহের কথা উল্লেখ করেন।
জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন জার্মান রাষ্ট্রদূত।
সাক্ষাৎটি দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

জাতীয় | ১৯ এপ্রিল ২০২৬

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে গুরুত্ব, বিমান খাতে সহযোগিতা চায় সরকার

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৯:৫২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬