শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে শান্তি আলোচনা ৪৮ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬। ৪:১৬:৪০ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থগিত থাকা শান্তি আলোচনা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশেষ কিছু ঘটতে পারে। আমরা আবারও আলোচনায় বসতে আগ্রহী।” তিনি আরও জানান, পাকিস্তানে পুনরায় বৈঠক আয়োজনের সম্ভাবনাও রয়েছে।

এর আগে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ইরানি প্রতিনিধিদের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই আলোচনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। প্রায় দীর্ঘ সময় ধরে চলা সেই বৈঠক কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়লেও পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে মতপার্থক্য এখনো বড় বাধা হিসেবে রয়ে গেছে।

বিশ্ব | ১৫ এপ্রিল ২০২৬

ইরানের সঙ্গে শান্তি আলোচনা ৪৮ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে: ট্রাম্প

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

ইরানের সঙ্গে শান্তি আলোচনা ৪৮ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে: ট্রাম্প

Update Time : ০৪:১৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬