রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বছরে পর্যটন উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পর্যটন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬। ১২:০১:০৬ পিএম

বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানে পর্যটন খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
মঙ্গলবার (১৪ এপ্রিল ) দুপুরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্ষবরণ শুধু নতুন বছরের সূচনা নয়, এটি আমাদের জাতীয় পরিচয় ও সংস্কৃতিকে নতুন করে উপলব্ধি করার একটি গুরুত্বপূর্ণ দিন। দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সবার সহযোগিতায় বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা সম্ভব। পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে। এ লক্ষ্যে দেশপ্রেম, সংস্কৃতি ধারণ এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা।
এছাড়াও অনুষ্ঠানে মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাতীয় | ১৪ এপ্রিল ২০২৬

নতুন বছরে পর্যটন উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পর্যটন মন্ত্রীর

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

নতুন বছরে পর্যটন উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পর্যটন মন্ত্রীর

Update Time : ১২:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬