বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
মন্ত্রী হিসেবে প্রথমবার মানিকগঞ্জে এসে ফুলে ফুলে সিক্ত আফরোজা খানম রিতা
- প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬। ১:৪০:৪৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা মানিকগঞ্জে এলেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) তার আগমনকে ঘিরে জেলা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের ঢল, ফুলেল শুভেচ্ছা আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
দুপুর আড়াইটার দিকে গিলন্ড মুন্নু সিটিতে অবস্থিত তার বাসভবনে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দীর্ঘ সময় ধরে তিনি সবার শুভেচ্ছা গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে গিলন্ড মুন্নু সিটিতে শায়িত

তার পিতা, সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্ন’র কবর জিয়ারত করেন তিনি। পিতার কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে দোয়া করেন।
পরে ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে গিয়ে দলের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
এদিকে দুপুর সোয়া ১টার দিকে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এসময় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ জেলার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। স্থানীয় নেতাকর্মীরা জানান, আফরোজা খানম রিতার মন্ত্রী হওয়ায় মানিকগঞ্জবাসী গর্বিত। তারা আশা করছেন, তার হাত ধরেই জেলার যোগাযোগ, পর্যটন ও অবকাঠামো খাতে নতুন গতি আসবে।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি সত্তার খান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহার, পৌর বিএনপির নাসির উদ্দিন আহম্মেদ যাদু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, আলী আশরাফ,রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের আহবায়ক কমিটির আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহম্মেদ কবীর, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড: জিন্নাহ খান, সদস্য সচিব এ্যাড: রকিবুর রহমান রাকিব, জেলা হিন্দু বৌদ্ধা খ্রিষ্টান কল্যান ফোন্ট এর সদস্য সচিব গৌরাঙ্গ চন্দ্র সরকার, যুগ্ম আহবায়ক মিঠু রবিদাস, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, সাংগঠনিক সম্পাদক মাসুমা আক্তার মুক্তি, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজিব সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
জাতীয় | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রী হিসেবে প্রথমবার মানিকগঞ্জে এসে ফুলে ফুলে সিক্ত আফরোজা খানম রিতা























