বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিষাদ দহন –কল্পনা সুলতানা
আমার নিউজ ডেক্স:
- প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর ২০২৬। ২:৩৯:৪৭ এএম
বিষাদ দহন
–কল্পনা সুলতানা
কোথাও শান্তি নেই
এই পৃথিবীর পথে প্রান্তরে।
চতুর্পাশে অগণন মৃত্য উপত্যকা আর
বিষাদের দহণ।
অবিরাম ধারায় বাতাস বইছে
প্রিয়হারা ক্রন্দনের সুর।
শঙ্কিত শহরের আনাচে কানাচে উপচে পড়েছে
ব্যথিত জনমানবের হাহাকার আর্তনাদ!
কোথাও মায়া নেই, সুখ নেই, ছায়া নেই,
বিশ্বজুড়ে রয়েছে শুধু যন্ত্রনার দহনে
হৃদয় পোড়া গন্ধ।
কেউ হাসে কেউ কাঁদে, কেউ পৃথিবী চায়
কেউ বা আবার মৃত্য গুণে অবিরত।
প্রবাহমান নদীর মতো –
অনন্ত অসীমের পানে ছুটে চলা জীবন,
কখনো পথ পায় কখনো বা পথ হারায়।
সাহিত্য | ২১ অক্টোবর ২০২৬
বিষাদ দহন –কল্পনা সুলতানা
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :




















