রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল বর্ষে মানিকগঞ্জ জেলা পর্যায়ে চিত্রাঙ্কনে প্রথম দৌলতপুরের সাংবাদিক পুত্র অহিদুর রহমান

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬। ১০:৫০:৫২ এএম

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলা পর্যায়ে গ্রুপ ‘ক’-তে প্রথম স্থান অর্জন করেছে দৌলতপুরের সাংবাদিক মো: আতিকুর রহমানের পুত্র  ক্ষুদে শিক্ষার্থী মোঃ অহিদুর রহমান।
গত ১ অক্টোবর ২০২৬ মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নিয়ে জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে গ্রুপ ‘ক’-তে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে ৪০ নম্বর দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র মোঃ অহিদুর রহমান।

এর আগে অহিদুর রহমান দৌলতপুর উপজেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। জেলা পর্যায়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

অহিদুর রহমানের এ সাফল্যে ৪০ নম্বর দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, ছোট বয়সেই চিত্রাঙ্কনে তার অসাধারণ প্রতিভার প্রকাশ ঘটেছে। যথাযথ পরিচর্যা ও উৎসাহ পেলে ভবিষ্যতে সে জাতীয় পর্যায়েও ভালো ফলাফল অর্জন করতে পারবে।

শিক্ষকদের প্রত্যাশা, পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে অহিদুর রহমানের এই সাফল্য বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে।

শিক্ষা | ৬ অক্টোবর ২০২৬

নজরুল বর্ষে মানিকগঞ্জ জেলা পর্যায়ে চিত্রাঙ্কনে প্রথম দৌলতপুরের সাংবাদিক পুত্র অহিদুর রহমান

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ১০:৫০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬