শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করা আটক বাসুদেব রাজবংশীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ

সোহেল রানা খন্দকার, ঘিওর, মানিকগঞ্জ:
  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর ২০২৬। ১:০৭:৫০ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের গাংডুবি রাজবংশীপাড়ায় ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি এবং ফেসবুকে ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে আটক বাসুদেব রাজবংশীকে (১৯) আদালতে সোপর্দ করেছে পুলিশ ।

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে তাঁকে মানিকগঞ্জের ঘিওর আমলি আদালতে পাঠানো হয় । পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ঘিওর থানায় (বৃহস্পতিবার, ১ অক্টোবর) একটি মামলা হয় । মামলায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৬(২) ধারা উল্লেখ করা হয়েছে । ওই ধারায় ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক বা বিদ্বেষমূলক বক্তব্য, যা সহিংসতা, উদ্বেগ, বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনার সঙ্গে সম্পর্কিত, সাইবার স্পেসে প্রকাশ বা প্রচারের বিষয়ে শাস্তির বিধান রয়েছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ সেপ্টেম্বর) বাসুদেব তাঁর ব্যক্তিগত ফেসবুক পেইজে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করার অভিযোগ ওঠে । পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় ।

এর পরিপ্রেক্ষিতে (বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্থানীয় লোকজন বাসুদেবকে আটক করে পুলিশকে খবর দেন । পরে ঘিওর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে স্থানীয়দের কাছ থেকে নিজেদের হেফাজতে নেয় ।

পুলিশের আদালতে পাঠানো আবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে বাসুদেব ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিতে ইচ্ছা প্রকাশ করেছেন । তবে তার বক্তব্যের আইনগত গ্রহণযোগ্যতা ও মামলার অন্যান্য বিষয় আদালতের বিচার্য বিষয় ।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, “এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে । প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে । আসামিকে আদালতে পাঠানো হয়েছে ।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য স্থানীয়দের আইন নিজের হাতে না তুলে নিয়ে আইনগত প্রক্রিয়ায় অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে ।

এদিকে স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন । তবে ফেসবুকে প্রকাশিত পোস্টের প্রকৃত বিষয়বস্তু, প্রেক্ষাপট এবং অভিযোগের আইনগত দায় আদালতের বিচার ও তদন্তের বিষয় বলে জানিয়েছে পুলিশ ।

অপরাধ | ২ অক্টোবর ২০২৬

ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করা আটক বাসুদেব রাজবংশীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০১:০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬