রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে ১০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬। ৬:৩৪:২৪ এএম

মানিকগঞ্জের ঘিওরে ১০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটে উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী এলাকায় টিপু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনের সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঘিওর সদর এলাকার মো. শহিদুর রহমান ওরফে তেল শহিদের ছেলে মো. সাদিকুর রহমান বাবু (৩০) এবং দৌলতপুর উপজেলার ধামশ্বর গ্রামের মৃত হরমুদ বেপারীর ছেলে মো. মতিয়ার (৪৫) ।

পুলিশের ভাষ্য, অভিযানের সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে ।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে । মামলাটির নম্বর ১৩, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬ । গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে ।

অপরাধ | ৩০ সেপ্টেম্বর ২০২৬

ঘিওরে ১০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৬:৩৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬