রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর দেশটা আইসিউর মধ্যে ছিল: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬। ১০:০৪:০৯ এএম

মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সবকিছু অর্জন করা তাড়াতাড়ি সম্ভব না। এই সরকারে বয়স মাত্র ৭ মাস। আমাদের প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। ১৭ বছর দেশটা দুর্দশার মধ্যে ছিল, দেশটা আইসিউর মধ্যে ছিল, দেশটাতে আস্তে আস্তে প্রাণ দেয়া হচ্ছে।দেশটা আস্তে আস্তে ভালো অবস্থায় চলে আসবে। যে দেশটাকে নিয়ে এবং আপনাদের সন্তানদের নিয়ে স্বপ্ন দেখছেন।

শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা দিলেই হবেনা; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও সুন্দর করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

খাদ্যমন্ত্রী আরো বলেন, শিক্ষার মান যত উন্নত হবে ততই দেশ এগিয়ে যাবে। তাই একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তাদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করাও সরকারের দায়িত্ব।

তিনি বলেন, দেশের কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানারসভাপতিত্বেস্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. ফরিদ হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

স্বাগত বক্তব্য দেন বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন। পরে খাদ্যমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস বিতরণ করেন। নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখরপরিবেশের সৃষ্টি হয়।

সারাদেশ | ১৩ সেপ্টেম্বর ২০২৬

১৭ বছর দেশটা আইসিউর মধ্যে ছিল: খাদ্যমন্ত্রী

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ১০:০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬