বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : শনিবার, ১৩ জুন ২০২৬। ৩:৩৪:২৫ এএম
পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। ফিরতি ১২৭টি ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া ও ফ্লাইনাস।
শনিবারের হজ বুলেটিন অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন হাজি দেশে ফিরেছেন।
এদিকে, হজ পালন করতে গিয়ে ৫০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা যান।
গত ৩০ মে শুরু হওয়া ফিরতি ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
জাতীয় | ১৩ জুন ২০২৬
ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :























